সাইফুল ইসলাম, বাবুগঞ্জ( বরিশাল ) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম আজ বৃহস্পতিবার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর বাজারে ব্যাপক গণসংযোগ করেছেন।
গণসংযোগকালে তিনি বাজারের ব্যবসায়ী, পথচারী ও সর্বস্তরের জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের চলমান পরিস্থিতি ও দলীয় অবস্থান তুলে ধরেন।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন। এলাকাবাসীকে ভোট কেন্দ্রে গিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, মাওলানা সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে সামাজিক ও ধর্মীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান!
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

