Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় ডাকাতি ও গৃহবধূকে গণধর্ষণ : তিন আসামি গ্রেফতার

অশোক মুখার্জি, কলাপাড়া
সেপ্টেম্বর ৫, ২০২৫ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

অশোক মুখার্জি, কলাপাড়া

পটুয়াখালীর কলাপাড়ায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতি ও গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আরিফ মুহাম্মদ শাকুর এ তথ্য নিশ্চিত করেন।

 

গ্রেফতারকৃতরা হলেন— মো. কাওসার, আশিষ গাইন ও মো. শওকত আহমেদ রিপন ওরফে সোহাগ। তাদের বাড়ি পটুয়াখালী ও বরগুনার বিভিন্ন এলাকায়।

 

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ জেলার শ্যামকুর সীমান্ত এলাকা থেকে প্রথমে কাওসারকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার টেকনিক্যাল মোড়ের একটি বস্তি থেকে শওকত ওরফে সোহাগকে এবং শেষ পর্যন্ত কলাপাড়া শহর থেকে আশিষ গাইনকে গ্রেফতার করা হয়।

 

উল্লেখ্য, গত ১৪ জুলাই গভীর রাতে কলাপাড়া উপজেলার টিয়াখালী এলাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর বাড়িতে প্রবেশ করে আসামিরা। এ সময় তারা ৫০ হাজার টাকা, ১৩ ভরি স্বর্ণালঙ্কার ও একটি মোবাইল ফোন লুট করে নেয়। যাওয়ার আগে গৃহবধূকে একটি কক্ষে আটকে রেখে গণধর্ষণ করে তারা। পরদিন ভুক্তভোগী নারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।