গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
মহান পবিত্র ১২ ই রবিউল আউয়াল জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বরিশালের গৌরনদীতে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আহলে সুন্নাত ওয়াল জামাত বরিশাল জেলা ও গৌরনদী উপজেলা শাখার আয়োজনে শনিবাী সকালে সুন্দরদী গাউছিয়া আবেদিয়া মাদ্রাসার সম্মুখ থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে বরিশাল-ঢাকা মহাসড়ক সহ বিভিন্ন সড়ক প্রদক্ষন করে মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। মাদ্রাসা মাঠে আহলে সুন্নাত ওয়াল জামাত জেলা শাখার সভাপতি অধ্যক্ষ এস এম আব্দুর রবের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব এস এম আনোয়ার হোসেন, আলহাজ্ব বাবুল হাওলাদার, আলহাজ্ব সিকদার মামুন, সৌদি প্রবাসী আবু বক্কার সিদ্দিক, ইটালি প্রবাসী আবু বক্কার সিদ্দিক, সমাজসেবক বারেক মাঝি, আব্দুল হাকিম সিকদার সহ অন্যান্যরা।

