এম এ ফয়সাল,তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাব ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি এম এ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাসান, অর্থ সম্পাদক আছাদুজ্জামান রাজু, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য গাজী সুলতান আহম্মেদ, সেলিম হায়দার, যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাস, সদস্য তাপস সরকার, মোতাহিরুল হক শাহিন, সেকেন্দার আবু জাফর বাবু, কে এম শাহিনুর রহমান, শিরিনা সুলতানা ও রফিকুল ইসলাম নয়ন।
বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও মানবতার বাণী তুলে ধরেন এবং সমাজে শান্তি, সৌহার্দ্য ও সহমর্মিতা প্রতিষ্ঠায় তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান।

