Nabadhara
ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় আহত উপজেলা কর্মকর্তার মৃত্যু

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
সেপ্টেম্বর ৬, ২০২৫ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল হোসেন (আসাদ) (৫৬) নামে এক উপজেলা উপ-প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোরে ঢাকার ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ইসমাইল হোসেন কটিয়াদী উপজেলা প্রশাসনের উপ-প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। তিনি কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ঝাকালিয়া গ্রামের মৃত আব্দুল হেলিমের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে বাসার পাশে দাওয়াতুল হক মাদ্রাসার সামনে রাস্তা পার হওয়ার সময় একটি সিএনজি চালিত অটোরিকশা পেছন দিক থেকে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈদুল ইসলাম জানান, “ইসমাইল হোসেন একজন সৎ, দায়িত্বশীল ও নিষ্ঠাবান কর্মকর্তা ছিলেন। তার মৃত্যুতে উপজেলা প্রশাসন গভীর শোক প্রকাশ করছে।”

শনিবার বেলা ২টায় জালালপুর উত্তরপাড়া ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবকসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজা শেষে ধর্মীয় রীতি অনুযায়ী মরহুমকে দাফন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।