Nabadhara
ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

 কলাপাড়ায় লামিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

কলাপাড়া প্রতিনিধি
সেপ্টেম্বর ৬, ২০২৫ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়া প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের শনিবারিয়া বাজারে শনিবার বিকেল চারটায় ধর্ষণ ও হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে লামিয়ার পিতা বাহার সিকদার, মা হালিমা বেগম, স্থানীয় বাসিন্দা শাহআলম গাজী, ফয়সাল বিশ্বাস ও জুলফু গাজী বক্তব্য রাখেন। তারা লামিয়া হত্যা মামলার আসামী জয়নাল মৃধা, তাইফুর রহমান ও সুজনসহ সকল আসামীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ৩০ জুন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী লামিয়াকে ধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যা করে তার লাশ চর বালিয়াতলী গ্রামের নিজ বাড়ির চাম্বলগাছে ঝুলিয়ে রাখা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত বিচার ও শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।