Nabadhara
ঢাকারবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারিকে কু*পিয়ে হ/ত্যা

তাপস কুমার মজুমদার, স্টাফ রিপোর্টার, ভোলা
সেপ্টেম্বর ৭, ২০২৫ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

তাপস কুমার মজুমদার, স্টাফ রিপোর্টার, ভোলা

ভোলার চরনোয়াবাদ এলাকায় ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি ও সদর উপজেলা জামে মসজিদের খতিব মোঃ আমিনুল হক নোমানীকে নিজ বাড়িতে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে বাপ্তা ইউনিয়নের উত্তর পশ্চিম চরনোয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুল হক ভোলা আলিয়া মাদ্রাসার মোহাদ্দেস ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিম চরনাবাদ জামে মসজিদ থেকে এসারের নামাজ শেষ করে ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি ও সদর উপজেলা জামে মসজিদের খতিব মোঃ আমিনুল হক নোমানী তার বাড়িতে যান। এর কিছু সময় বাদে বিদ্যুৎ চলে গেলে অন্ধকারের মধ্যে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তার উপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসে সেখানে কর্তব্যরত চিকিৎসক আমিনুল হক নোমানীকে মৃত ঘোষণা করেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহদাৎ মো. হাচনাইন পারভেজ এ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশ অভিযান শুরু করেছে।

এদিকে এ হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাতেই স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের পক্ষ থেকে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় তারা ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি হত্যাকারীদের চিহ্নিত করে গ্ৰেপ্তারের দাবি জানান। এছাড়া তারা ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে ।

এদিকে আজ দুপুর ২টায় ভোলা সরকারি স্কুল মাঠে নিহত মোঃ আমিনুল হক নোমানী জানাজা অনুষ্ঠিত হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।