নবধারা ডেস্ক
বেআইনি সমাবেশ, ঝটিকা মিছিলের বিষয়ে মনিটরিং (নজরদারি) জোরদার করতে যাচ্ছে সরকার। এ ছাড়া এর নেপথ্যে যাঁরা সক্রিয় রয়েছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুসের সভাপতিত্বে উচ্চপর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্তসহ আরও বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলসহ সাম্প্রতিক বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আজ এ বৈঠক হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

