Nabadhara
ঢাকাসোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খানপুরা আলিম মাদ্রাসায় বিদ্যোৎসাহী সদস্যদের মতবিনিময় সভা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
সেপ্টেম্বর ৮, ২০২৫ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার খানপুরা আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির নবনির্বাচিত বিদ্যোৎসাহী সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, রহমতপুর কৃষি কলেজ শাখার সাবেক ভিপি এবং ছাত্রদল নেতা ইশতিয়াক আহম্মেদ জুয়েল মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হয়েছেন।

৮ সেপ্টেম্বর সোমবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মাদ্রাসার সার্বিক কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থীদের সেবা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন খানপুরা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আ জ ম শামসুল আলম, সরকারি অধ্যাপক একেএম জিয়াউল হক, কেদারপুর ইউনিয়ন বিএনপি নেতা হাসানুজ্জামান আর্মি খোকন, সরকারি অধ্যাপক মাওলানা মোঃ জাকির হোসেন, কাউসার জাহান রিমা, শিক্ষক মোঃ হাবিবুর রহমানসহ মাদ্রাসার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ইশতিয়াক আহম্মেদ জুয়েল তার বক্তব্যে বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার পরিবেশ রক্ষায় আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। সবাইকে সঙ্গে নিয়ে মাদ্রাসাকে একটি আদর্শ প্রতিষ্ঠানে রূপান্তরের প্রচেষ্টা থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।