Nabadhara
ঢাকাসোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে দুই হাজার ৬১১পরিবারের মধ্যে ভিডব্লিউবি’র কার্ড ও চাল বিতরণ

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
সেপ্টেম্বর ৮, ২০২৫ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় বরিশালের গৌরনদীতে অসচ্ছল, বিধবা, তালাকপ্রাপ্ত ও সমাজে অবহেলিত দুই হাজার ৬১১ জন নারী সুবিধাভোগিদের মাঝে নতুন কার্ড ও দুই মাসের ষাট কেজি করে এক এক জনকে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

রোববার উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং সোমবার বার্থী ইউনিয়ন পরিষদ থেকে কার্ড ও চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। পর্যায়ক্রমে সাতটি ইউনিয়নে দুই হাজার ৬১১ জন নারী ভিডব্লিউবি কার্ডধারীকে দুই মাসের ৬০ কেজি হারে চাল বিতরণ করা হবে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন জানিয়েছেন, দুই বছর মেয়াদী ভিডব্লিউবি কর্মসূচীর আওতায় উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৩৩৫, বাটাজোরে ৩৮০, সরিকলে ৩৯৬, নলচিড়া ৩৭৫, বার্থী ৪৪০, খাঞ্জাপুর ৩৮৫ ও চাঁদশী ইউনিয়নে ৩০০ জন কার্ডধারী রয়েছে। তিনি আরো জানান, কার্ড বিতরণ সরকারের নির্দেশনা মোতাবেক অসচ্ছল, বিধবা, তালাকপ্রাপ্ত নারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ ছাড়া সুবিধাভোগী প্রতি নারীকে প্রতি মাসে চাল নেওয়ার সময় সঞ্চয় বাবদ ২২০ টাকা হারে জমা করতে হবে। দুই বছর মেয়াদ শেষে সঞ্চয়ের জমানো টাকা তাদেরকে ফেরত দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।