Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ডাকসু নির্বাচন: ৩ ঘণ্টায় টিএসসি কেন্দ্রে ২ হাজার ২৪০ ভোট

ডেস্ক নিউজ
সেপ্টেম্বর ৯, ২০২৫ ১২:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) শিক্ষার্থীরা ভিড় করেছেন। এখানে রয়েছে রোকেয়া হলের ভোট কেন্দ্র। সকাল থেকেই ভোট দেয়ার প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা আবার ইতোমধ্যে কারো ভোট দেয়া শেষ হয়েছে। কেন্দ্র সূত্রে জানা গেছে, গত ৩ ঘন্টায় টিএসসি কেন্দ্রে ভোট দিয়েছেন ২ হাজার ২৪০ জন ভোটার।

মঙ্গলবার টিএসসিতে ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

জানা গেছে, রোকেয়া হলে মোট ভোটার রয়েছেন ৫ হাজার ৬৬৫ জন। ইতোমধ্যে বেশিরভাগ শিক্ষার্থীরা ভোট দিয়েছেন।

এদিকে এই নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। উপস্থিত রয়েছেন পুলিশ- বিজিবি সদস্যরা। এর পাশাপাশি সেচ্ছাবেসী ও আনসার বাহিনীর সদস্যরাও সেখানে রয়েছেন। এ ছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রক্টোরিয়াল টিমের সদস্যরা সক্রিয় রয়েছেন।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। বিকেল ৪টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পাবেন।

এদিকে, ডাকসু নির্বাচন ঘিরে সোমবার রাত ৮টা থেকে টানা ৩৪ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে, যা আগামী বুধবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।