গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল।
তাই দিবসটি উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় দলের নির্দেশনা মোতাবেক সারাদিন ব্যাপী নানান কর্মসুচী গ্রহন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
তারই ধারাবাহিকতায় বরিশাল জেলার গৌরনদী উপজেলার আশোকাঠী ফিলিং স্টেশন পাশ্ববর্তী গৌরনদী উপজেলা মহিলা দলের অস্থায়ী কার্যালয়ে ৯ ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বিকেল ৫ ঘটিকায় বরিশাল জেলা উত্তর মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি হোসনেয়ারা বেবীর সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া মোনাজাত ও পরবর্তীতে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর মহিলা দলের সহ-সভাপতি মোসা. লতা বেগম।
আয়োজিত আলোচনা সভায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দল নেত্রী মোসা.অজুফা বেগম, মহিলা নেত্রী মোসা. রিয়া বেগম, মহিলা নেত্রী আফরোজা বেগম সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের মহিলা দলের নেতৃবৃন্দ।
পরবর্তীতে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে পুনরায় সভাস্থলে এসে দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হয়।

