Nabadhara
ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে ৪টি আসন বহালের দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল শুরু

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 
সেপ্টেম্বর ১০, ২০২৫ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 

বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসন কমিয়ে ৩টি করার সিদ্ধান্তের প্রতিবাদে এবং পূর্বের ৪টি আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই হরতাল চলবে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত।

 

হরতালের প্রথম দিন সকাল থেকেই জেলার ৯টি উপজেলায় যানবাহন চলাচল প্রায় বন্ধ রয়েছে। জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। সম্মিলিত কমিটির নেতা-কর্মী ও সাধারণ মানুষ হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন। তবে কোনো ধরনের অপ্রতিকর পরিস্থিতি এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সকাল থেকে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে রেখেছেন হরতালকারীরা। সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ রয়েছে। মূলত হরতাল সমর্থনে জেলার সর্বত্রই অঘোষিত বন্ধ পরিস্থিতি বিরাজ করছে।

 

চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস বলেন, “আসন কমানোর এই সিদ্ধান্ত বাগেরহাটের জনগণের স্বার্থবিরোধী। তাই আমরা শান্তিপূর্ণ হরতালের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি এবং পূর্বের ৪টি আসন বহাল রাখার দাবি জানাচ্ছি।”

 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু বলেন, “নির্বাচন কমিশন অযৌক্তিক কারণে বাগেরহাটের ৪টি আসনের মধ্যে একটি বাদ দিয়েছে। আমরা এর প্রতিবাদে কর্মসূচি পালন করছি। আমাদের এই ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।”

 

চিতলমারী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মনিরুজ্জামান বলেন, “জনগণের দাবি উপেক্ষা করে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছি। জনগণের স্বার্থ রক্ষার্থে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।