Nabadhara
ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে ছিনতাইকারীর গুলিতে দুই মোটরসাইকেল আরোহী আহত

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
সেপ্টেম্বর ১০, ২০২৫ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টায় দুই আরোহী গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) ভোরে উপজেলার রামদি ইউনিয়নের বাগপাড়া এলাকায় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার পাউলদিয়া গ্রামের জুনাইদ হাওলাদার (২৭) ও তার চাচাতো ভাই শাহাদাত হাওলাদার (২০)। বর্তমানে তারা ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একজনের কোমরে এবং অন্যজনের পায়ে গুলি লেগেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জুনাইদ তার শ্বশুরবাড়ি কুলিয়ারচরের কামালিয়াকান্দি থেকে মোটরসাইকেলযোগে মুন্সিগঞ্জ ফিরছিলেন। পথে হেলমেট পরা তিন ছিনতাইকারী আরেকটি মোটরসাইকেল দিয়ে তাদের থামানোর চেষ্টা করে। থামতে না চাইলে ছিনতাইকারীরা ধাওয়া করে গুলি ছোড়ে। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শন করেন ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, “গুলিবিদ্ধ দুইজনের অবস্থা স্থিতিশীল। কুলিয়ারচরে গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের এ ধরনের ঘটনা এই প্রথম। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।