Nabadhara
ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
সেপ্টেম্বর ১০, ২০২৫ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল


যশোরের শার্শায় বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি জুলফিকার আলী ভুট্টো (৩৫), তিনি রামচন্দ্রপুর গ্রামের কওছার মোড়লের ছেলে।

শার্শা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টিম ভুট্টোর বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় তার বসতঘর থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই তাকে আটক করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম বলেন, “আটক জুলফিকার আলী ভুট্টো দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে তথ্য রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।