Nabadhara
ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় শান্তিপূর্ণভাবে চলছে ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
সেপ্টেম্বর ১০, ২০২৫ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)

বাগেরহাট জেলায় ৪টি সংসদীয় আসনের মধ্যে ১টি কমিয়ে ৩টি করার প্রতিবাদে এবং পূর্ণ ৪টি আসন পুনর্বহালের দাবিতে কচুয়ায় চলছে বিএনপি ও সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন। পূর্বঘোষণা অনুযায়ী এই কর্মসূচি বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।

জেলার সর্বদলীয় সম্মিলিত কমিটির পাঁচ দিনের কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল থেকে কচুয়া উপজেলায় হরতাল পালিত হচ্ছে শান্তিপূর্ণভাবে। উপজেলার সকল সড়কে বন্ধ রয়েছে দূরপাল্লার ও স্থানীয় যান চলাচল। বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এতে করে দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রীসহ স্থানীয় সাধারণ মানুষ।

হরতালের কারণে কচুয়ার বাজারগুলোতে শুধুমাত্র ঔষধের দোকান, কিছু হোটেল-রেস্টুরেন্ট ও পচনশীল পণ্যের দোকান খোলা ছিল। বাকি সব দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল।

সকালে হরতালের সমর্থনে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি ও জেলা সর্বদলীয় সমন্বয় কমিটির সদস্য সরদার জাহিদ বাধাল মহাসড়কে নেতাকর্মীদের নিয়ে অবস্থান নেন।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না তাঁর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হরতালে সক্রিয়ভাবে অংশ নেন। অন্যদিকে, বাধাল বাজার, কচুয়া বাজার ও সাইনবোর্ড জিরো পয়েন্ট এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কচুয়া উপজেলা শাখার আমির মাওলানা রফিকুল ইসলাম ও তাঁর অনুসারীরা হরতালের সমর্থনে অবস্থান নেন।

এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ কচুয়া উপজেলা শাখার সভাপতি হাফেজ নুরুল ইসলামও তাঁর নেতাকর্মীদের নিয়ে মাঠে সক্রিয় ভূমিকা পালন করেন।

আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সতর্ক অবস্থানে টহল দিচ্ছে।

হরতাল চলাকালীন এখন পর্যন্ত কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।