যশোর প্রতিনিধি
যশোর-২ আসনের (ঝিকরগাছা-চৌগাছা) জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোসলেহউদ্দিন ফরিদ বলেছেন, এদেশে বসবাসকারী মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই দেশের সমান নাগরিক। দেশের আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য এবং সবাই সমান অধিকার ভোগ করে।
তিনি আরও বলেন, “১০০ কোটির মধ্যে ৩০ কোটি টাকার কমিশনবাণিজ্য এদেশে আর চলবে না। যদি জনগণের সেবা করতে চাই, তবে বেশি দায়িত্বশীল হওয়ার দরকার নেই, শুধু ইচ্ছা থাকলেই সবকিছু সম্ভব।”
মোসলেহউদ্দিন ফরিদ এই মন্তব্য করেন যশোর প্রেসক্লাব মিলনায়তনে এক গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায়।
সভায় জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, চৌগাছা উপজেলা আমীর মাওলানা গোলাম মোরশেদ, ঝিকরগাছা উপজেলা আমীর মাওলানা আব্দুল আলিম, চৌগাছা উপজেলা সেক্রেটারি নুরুজ্জামান আল মামুন, প্রেস সেক্রেটারি তরিকুল ইসলাম তারেকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

