Nabadhara
ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে শিয়ালের কামড়ে কিশোরের মৃত্যু

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
সেপ্টেম্বর ১০, ২০২৫ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে সাগর হোসেন (১৩) নামের এক কিশোর শিয়ালের কামড়ে মৃত্যু হয়েছে। সে পৌর এলাকার জয়নগর গ্রামের গফফার হোসেনের ছেলে। স্থানীয়রা ও পরিবারের সদস্যরা জানায়, প্রায় তিন মাস আগে সাগরকে শিয়ালে কামড়ে দিয়েছিল। কিন্তু সাগর এ ঘটনার কথা কাউকে জানায়নি এবং কোনো চিকিৎসাও নেয়নি।

গত সোমবার সকালে হঠাৎ জ্বর বেড়ে যাওয়ায় সাগর পরিবারের কাছে শিয়ালের কামড়ের বিষয়টি প্রকাশ করে। এরপর পরিবারের সদস্যরা তাকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে ফেরত দেওয়ার পর মঙ্গলবার বিকেলে খুলনা হাসপাতালে নেওয়া হয়। খুলনাতে চিকিৎসকরা সাগরকে ফিরিয়ে দেন, ফলে তাকে আবার বাড়ি নিয়ে আসা হয়।
পরবর্তীতে বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে নিজ বাড়িতে সাগরের মৃত্যু হয়।

সাগরের বাবা গফফার হোসেন বলেন, “আমরা আগে জানতাম না যে সাগরকে শিয়াল কামড়েছে।”

মনিরামপুর উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অনুপ কুমার বসু বলেন, “শিয়াল, কুকুর, বিড়াল বা অন্য বন্য প্রাণীর কামড় বা হাচড়ানোর ঘটনা ছোট মনে হলেও মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। এসব ক্ষেত্রে অবহেলা না করে দ্রুত হাসপাতালে এসে চিকিৎসা নিতে হবে। কামড়ের পরপরই সাবান ও পরিষ্কার পানি দিয়ে কমপক্ষে ১৫ মিনিট ধুতে হবে। যদি কোনো কাটা বা রক্ত পড়ার ক্ষত থাকে, তবে দ্রুত নিকটস্থ হাসপাতালে গিয়ে র‌্যাবিস ভ্যাকসিন নিতে হবে। চিকিৎসা না নিলে জলাতঙ্কে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে, যা অতি মারাত্মক এবং এর কোনো চিকিৎসা নেই।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।