রাজবাড়ী প্রতিনিধি
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজবাড়ী জেলা শাখা এবং পূজা উদযাপন ফ্রন্টের যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নিতাই রায়, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব এবং পূজা উদযাপন ফ্রন্ট রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক অনিন্দিতা গুহ বানী।
সভায় সভাপতিত্ব করেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক বাবু অশোক কুমার সরকার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পূজা উদযাপন ফ্রন্ট রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব বাবলু চক্রবর্তী ও সদস্য অমিত প্রামানিক পাপন।
সভায় সম্প্রদায়িক সম্প্রীতি, আসন্ন পূজায় নিরাপত্তা ও সাংগঠনিক বিষয়াদি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

