Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
সেপ্টেম্বর ১১, ২০২৫ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল

সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে জনগণকে উদ্বুদ্ধ করতে যশোরের শার্শা উপজেলায় এক উদ্বুদ্ধকরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় শার্শা উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজি নাজিব হাসান।
বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ইকরামুল ইসলাম শাওন।

এছাড়া সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম।

বক্তারা বলেন,
“হজ ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম ফরজ ইবাদত। এই পবিত্র ইবাদত পালনে সরকার আন্তরিকভাবে সহযোগিতা করে যাচ্ছে। সরকারি ব্যবস্থাপনায় হজে অংশগ্রহণকারীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা, চিকিৎসাসেবা, খাদ্য, পরিবহন এবং সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়।”

তারা আরও বলেন,“ভবিষ্যতে যেন কেউ প্রতারণার শিকার না হন বা কোনো ভোগান্তির সম্মুখীন না হন, সেজন্য সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করাই সর্বোত্তম উপায়।”

সভায় শার্শা উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মাদরাসার শিক্ষক, স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সভার মাধ্যমে উপস্থিত ব্যক্তিবর্গকে হজের গুরুত্ব এবং সরকারি ব্যবস্থাপনার সুবিধাসমূহ সম্পর্কে সচেতন করা হয়, যাতে তারা সমাজের অন্যান্যদেরও এ বিষয়ে উদ্বুদ্ধ করতে পারেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।