Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জের যুবলীগ নেতা ফিরোজ ঢাকায় গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ১১, ২০২৫ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

রাজধানীর খিলগাঁও থানা পুলিশ বৈষম্যবিরোধী আন্দোলনে সালাউদ্দিন সুমন হত্যা মামলার সন্দিগ্ধ আসামি গোপালগঞ্জ সদর থানা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এস এম ফিরোজ মাহমুদকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকা থেকে ফিরোজ মাহমুদকে গ্রেপ্তার করে পুলিশ।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার জানান, গত ২০২৪ সালের ১৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর দক্ষিণ বনশ্রী ২ নম্বর জামে মসজিদের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে হাজারো ছাত্র-জনতা মিছিল করছিল। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে এলোপাথাড়ি গুলি চালায়। এতে সালাউদ্দিন সুমন ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

পরে নিহতের স্ত্রী ফাতমা আক্তার তমা বাদী হয়ে ২০২৫ সালের ৬ জুলাই খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় ফিরোজ মাহমুদকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফিরোজ মাহমুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।