Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় বিএনপি নেতা হাসান জহিরের গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালি

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল 
সেপ্টেম্বর ১১, ২০২৫ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে শার্শায় গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালির আয়োজন করেছেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।

 

বৃহস্পতিবার বিকেলে বেনাপোল, পুটখালী ও গোগা ইউনিয়নের বিভিন্ন বাজারে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় অংশ নেন। শতাধিক মোটরসাইকেল নিয়ে র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গণসংযোগ কর্মসূচিতে একত্রিত হয়। এ সময় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং স্থানীয় নেতাকর্মীদের খোঁজখবর নেন তিনি।

 

গণসংযোগ শুরুর আগে হাসান জহির আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নিহত পুটখালী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল খালেকের কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

 

বক্তব্যে তিনি বলেন,“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বহু আগেই জাতির প্রয়োজনে রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা ঘোষণা করেছেন। এর মূল লক্ষ্য হলো নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্যহীন রাষ্ট্র গঠন। আজ আমরা সেই বার্তা জনগণের মাঝে পৌঁছে দিচ্ছি। বর্তমান স্বৈরাচারী শাসন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। দেশকে রক্ষা করতে হলে এই কর্মসূচি বাস্তবায়ন অপরিহার্য।”

উপজেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দীন, আহম্মদ আলী শাহিন, আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশীদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মণ্টু, আনোয়ার হোসেন বাবু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেনসহ ইউনিয়ন বিএনপির নেতারা।

 

এছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দীন, যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেন, ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।