তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
“এলাকায় উন্নয়নের জন্য আপনাদের কর্মী হয়ে থাকতে চাই, অতীতে তার প্রমাণ আমি রেখেছি”—বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে তালা উপজেলার জালালপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “সুন্দর ব্যবহারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে হবে। দলকে সুসংগঠিত রাখতে হবে এবং কোনো অনিয়ম বা দুর্নীতির সাথে জড়ানো যাবে না। এখন থেকেই মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার কাজ শুরু করতে হবে।”
অনুকুল চন্দ্র সৎ সঙ্গ মাঠে আয়োজিত সম্মেলনে ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার সোহারাব হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হাসান হাদী।
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু।
এছাড়া আরও বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মীর্জা আতিয়ার রহমান, সাবেক সভাপতি হাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সম ইয়াছিন উল্লাহ, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন নেছা মিনি, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব আল-আমীন, এবং ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জি এম ফারুক হোসেন প্রমুখ।
সম্মেলনের শেষে সরদার সোহারাব হোসেনকে সভাপতি, হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক এবং আসাদুজ্জামান জনিকে সাংগঠনিক সম্পাদক করে জালালপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়।
একই দিন বিকেলে সাবেক এমপি হাবিব তালা বিদে স্কুল মাঠে সদর ইউনিয়ন বিএনপির সমাবেশেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

