Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পদ্মা গর্ভে উদয়নগর বিওপি, সীমান্তে টহল জোরদার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
সেপ্টেম্বর ১১, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে উদয়নগর বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) নদীগর্ভে বিলীন হয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়নের ৪৭ বিজিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে পদ্মা নদীতে প্রবল স্রোত ও ঝোড়ো বাতাসের কারণে আকস্মিক ভাঙনের সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই উদয়নগর বিওপির প্রায় দুই-তৃতীয়াংশ অংশ নদীতে বিলীন হয়ে যায়। নিরাপত্তাজনিত কারণে অবশিষ্ট অংশও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নিয়ে গত ১৩-১৫ আগস্টের মধ্যে বিওপির অধিকাংশ স্থানান্তরযোগ্য সরঞ্জামাদি আগেই পার্শ্ববর্তী চরচিলমারী বিওপিতে সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোরে জরুরি ভিত্তিতে অবশিষ্ট অস্ত্র, গোলাবারুদ, অফিসিয়াল নথিপত্র, যানবাহন ও জনবল নৌকা, ট্রলার ও স্পিডবোটের মাধ্যমে দ্রুত স্থানান্তর করা হয়।

বর্তমানে সকল বিজিবি সদস্য, অস্ত্র ও গুরুত্বপূর্ণ কন্ট্রোল আইটেম নিরাপদে এবং সুরক্ষিত অবস্থায় রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, উদয়নগর বিওপি সংলগ্ন পদ্মা নদীর এলাকাটি চোরাচালানপ্রবণ বলে পরিচিত। এ প্রেক্ষাপটে চরচিলমারী বিওপি থেকে বড় ইঞ্জিনচালিত নৌকা ও স্পিডবোট ব্যবহার করে টহল আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে বিকল্প স্থানে নতুন বিওপি অবকাঠামো নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।