স্টাফ রিপোর্টার, চিতলমারী
বাগেরহাট জেলার চারটি আসন পুনর্বহালের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পূর্বঘোষিত দুই দিনের হরতাল শিথিল করে চার দিনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী:
-
১২ সেপ্টেম্বর (শুক্রবার): জুমার সময় জেলার প্রতিটি মসজিদে দাবির বিষয়ে আলোচনা।
-
১৪ সেপ্টেম্বর (রবিবার): জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি অফিস ও আদালতের সামনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি।
-
১৫, ১৬, ১৭ সেপ্টেম্বর (সোমবার, মঙ্গলবার, বুধবার): প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বাত্মক হরতাল। তবে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা হরতাল শিথিল থাকবে।

সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব শেখ মো. ইউনুস জানান, নির্বাচন কমিশনকে অবশ্যই এই দাবিটি গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে।
হরতালের আওতামুক্ত থাকবে:
-
সকল প্রকার পরীক্ষা
-
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহন
-
দুই চাকার যানবাহন
-
কাঁচা বাজার, মুদি দোকান
-
হাসপাতাল, ওষুধের দোকান, অ্যাম্বুলেন্স
-
নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পরিবহন


