Nabadhara
ঢাকাশুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ষোল বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতা-কর্মীকে হ/ত্যা ও গু’ম করা হয়েছে–জেলা প্রশাসক মোহাম্মদ আরেফিন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
সেপ্টেম্বর ১২, ২০২৫ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেছেন, গত ১৬ বছর ধরে বিএনপি-জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে।

অসংখ্য নেতা-কর্মীকে ৫ বছর, ৮ বছর, ১২ বছর, ১৬ বছর ধরে আয়না ঘরে বন্দী করে নির্যাতন চালানো হয়েছে। তাদের বিরুদ্ধে ৬০ থেকে ৭০ লক্ষ মামলা দায়ের করা হয়েছে। জনগণ বা বিরোধী রাজনৈতিক শক্তিকে নিষ্পেসন করার জন্য এমন কোন পদ্ধতি নেই যা বিদায়ী স্বৈরাচার আওয়ামীঃ সরকার করে নাই।

তাদের বিরুদ্ধে ছাত্র-জনতা নিজেদের জীবন বাজী রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগিতায় লড়াই সংগ্রাম করে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে। আর এ আন্দোলনে দেশের শতকরা ৯৫ ভাগ মানুষের অংশ গ্রহণ ছিল। তাদের আন্দোলনের উদ্দেশ্য ছিল ভোটের অধিকার ফিরিয়ে পাওয়া, মানুষের কথা বলার অধিকার ও সরকারের কাছের তাদের যে পাওনা তা বুঝিয়ে নেওয়া। আর এ অধিকার বাস্তবায়নে সুশাসন, সংস্কার ও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করা যায় তাহলে যে স্বপ্ন নিয়ে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল তার বাস্ততবায়ন হবে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দৌলতপুর উপজেলার সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুশীল সমাজ ও স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্যের শুরুতে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জুলাই আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শুরু করেন।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা, দৌলতপুর জামায়াতের আমীর উপাধ্যক্ষ মো. বেলাল উদ্দিন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, দৌলতপুর গার্লস কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম, আইসিটি কর্মকর্তা সোহেল রানা, মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সানাউল্লাহ সেন্টু, দৌলতপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এম এ রাজ্জাক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রকি আহমেদ।

মতবিনিময় সভা পরিচালনা করেন, দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ স্বপন। সভায় দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা দৌলতপুর সাব-রেজিষ্ট্রার অফিসের দুর্নীতির কথা উল্লেখ করে তা বন্ধের জন্য নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এর প্রতি আহবান জানান।

এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন। তবে মতবিনিময় সভায় শুধুমাত্র একটি মতাদর্শের গণমাধ্যম কর্মীদের আমন্ত্রণ জানানো হওয়ায় দৌলতপুরের পেশাদার গণমাধ্যম কর্মীদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। পাশাপাশি দৌলতপুর উপজেলা প্রশাসনের পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি ও এক পাক্ষিক আচরণে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। যা দৌলতপুরের সর্বসাধারণের মাঝে বিরুপ প্রভাব পড়তে পারে এমন শঙ্কাও প্রকাশ করেছেন সচেতন মহল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।