Nabadhara
ঢাকাশুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার কালিগঞ্জে কিশোর গ্যাংয়ের ৩ সদস্যের হাতে ৫ বছরের শিশু গণধর্ষণের শিকার

সাতক্ষীরা প্রতিনিধি 
সেপ্টেম্বর ১২, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি 

সাতক্ষীরার কালিগঞ্জে কিশোর গ্যাংয়ের তিন সদস্য কর্তৃক পাঁচ বছরের এক শিশু গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তিন কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের পিরোজপুর গ্রামে।

 

মামলার বিবরণে জানা যায়, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুর গ্রামের ভূমিহীন জনপদের বাসিন্দা সোহেল রানার পাঁচ বছর বয়সী মেয়ে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় একই গ্রামের রেজাউল ইসলামের দুই ছেলে (১৪ ও ১২) এবং ভ্যানচালক আবু সাঈদের ছেলে (১৫) তাকে খাবার দেওয়ার লোভ দেখিয়ে পাশের একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায়। এরপর তারা শিশুটির মুখ, হাত-পা চেপে ধরে তাকে গণধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

 

দীর্ঘক্ষণ মেয়েকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে শুরু করেন। একপর্যায়ে শিশুটির বাবা সোহেল রানা ওই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় মেয়ের গোঙানির শব্দ শুনতে পান এবং তাকে উদ্ধার করেন। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত তিন কিশোরকে আটক করে কালিগঞ্জ থানায় খবর দেয়। পুলিশ এসে তাদের গ্রেফতার করে। এ ঘটনায় শুক্রবার (১২ সেপ্টেম্বর) শিশুটির বাবা সোহেল রানা বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

এদিকে, লোমহর্ষক এই ঘটনার খবর পেয়ে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম আজ শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তার সাথে অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার সরকার ও কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ কর্মকর্তারা স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। পাশাপাশি, পুলিশ সুপার অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।