Nabadhara
ঢাকাশনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় মুজাহিদ কমিটির আয়োজনে ওয়াজ মাহফিল

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৮:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

বাংলাদেশ মুজাহিদ কমিটি তেরখাদা উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির। শুক্রবার (১২ সেপ্টেম্বর) উপজেলা সদরের সরকারি ইখড়ি কাটেঙ্গা হাই স্কুল মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

ধর্মীয় এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মাদ ফাইজুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমাদ, খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, অধ্যাপক আব্দুল্লাহ ইমরান ও মাওলানা জাহিদুর রহমান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মুক্তি ওমর ফারুক, মাওলানা শেখ হাফিজুর রহমান, মাওলানা আব্বাস আলী, মুফতি আব্দুল কাদের, আলহাজ্ব মাওলানা হাবিবুর রহমান ও হযরত মা।

সভাপতিত্ব করেন হযরত মাওলানা ইমাম হোসাইন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মুক্তি ফয়জুল্লাহ ও হাফেজ মহসিন।

বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম। সমাজে শান্তি প্রতিষ্ঠা ও নৈতিক অবক্ষয় রোধে ধর্মীয় মূল্যবোধের চর্চা জরুরি। তারা ইসলামী আদর্শে জীবন গড়ার আহ্বান জানান।

মাহফিলে স্থানীয় হাজারো ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।