Nabadhara
ঢাকাশনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ১

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আয়ান (৩) নামে এক শিশুকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আমিনুল ইসলাম বাপ্পী (৩৫) নামে একজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় কোটালীপাড়া থানার এসআই সাদ্দাম হোসেন নাটোরের লালপুর উপজেলার ধুপইল গ্রাম থেকে শিশু আয়ানকে উদ্ধার করেন। আয়ান কোটালীপাড়ার পিঞ্জুরী ইউনিয়নের পূর্ণবর্তী গ্রামের হাইজুল মিয়ার ছেলে।

 

এর আগে গত বৃহস্পতিবার শিশুর মা পাকিজা বেগম থানায় এসে অপহরণের অভিযোগে মামলা করেন। মামলার সূত্র ধরে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

 

শনিবার কোটালীপাড়া থানায় সংবাদ সম্মেলন করে ওসি খন্দকার হাফিজ উদ্দিন জানান, অপহরণ মামলার তদন্তে জানা গেছে—ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে বাপ্পী নিজেকে শিশুর মায়ের আত্মীয় পরিচয় দিয়ে বিশ্বাস অর্জন করে। এরপর সুযোগ বুঝে আয়ানকে অপহরণ করে নাটোরে নিয়ে যায়।

 

তদন্ত কর্মকর্তা এসআই সাদ্দাম হোসেন বলেন, মামলার পরই দ্রুত অভিযান চালিয়ে শিশুকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

 

শিশু আয়ানের মা পাকিজা বেগম বলেন, “মামলা করার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ আমার সন্তানকে উদ্ধার করেছে। এজন্য কোটালীপাড়া থানার পুলিশকে ধন্যবাদ জানাই।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।