Nabadhara
ঢাকাশনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে এ খেলার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। তিনি বলেন, “যুব সমাজকে মাদকমুক্ত রাখতে প্রতিটি ইউনিয়নে নিয়মিত এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা প্রয়োজন।”

 

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনারা ডাকসু-জাকসুর নির্বাচন দেখেছেন। এখন থেকে স্লোগানের রাজনীতি নয়, জনগণের রাজনীতি করতে হবে।”

 

চরমাধবদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মির্জা সাইফুল ইসলাম আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি চৌধুরী ফারিয়ান ইউসুফ, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জাতীয়তাবাদী প্রবাসী দলের সভাপতি মির্জা প্রিন্স আলীসহ অন্যরা।

 

ফাইনাল খেলায় পদ্মার পাড় চড়ধোলাই একাদশ ১-০ গোলে অম্বিকাপুর আশিক স্মৃতি স্পোর্টিং ক্লাব একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

 

আয়োজকরা জানান, মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতিকে ধরে রাখতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।