Nabadhara
ঢাকারবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে যুবদল নেতা সুজনের উদ্যোগে রাস্তা সংস্কার

সোহেল রানা বাবু,‎বাগেরহাট প্রতিনিধি
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ১০:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,‎বাগেরহাট প্রতিনিধি

‎বাগেরহাট বাসীর জনদুর্ভোগ কমাতে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লার ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার শুরু হয়েছে।  বাগেরহাট জেলা শহরের দশানী এল জিই ডির মোড় থেকে  নূর মসজিদ মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক সংস্কারের সার্বিক তত্ত্বাবধান করছেন সুজন মোল্লা নিজেই।

‎স্থানীয়রা জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে জনসাধারণকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হতো। বাগেরহাট সদর উপজেলার বেশিরভাগ মানুষ ছাড়াও এ রাস্তাটি নিয়মিত ব্যবহার করেন স্কুল, কলেজ এবং মাদরাসার শিক্ষার্থীরাও।

‎এ বিষয়ে যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল বলেন, দীর্ঘ সময় ধরে রাস্তাটি সংস্কার করা হয়নি। ফলে খানাখন্দে ভরপুর এ রাস্তা দিয়ে চলাচলের কোনো সুযোগ ছিল না। নতুন করে সংস্কার করলে অত্র অঞ্চলের মানুষ ব্যাপক উপকৃত হবে।

‎স্থানীয়রা বলেন রাস্তাটি উপজেলা থেকে শহরের যোগাযোগের একমাত্র পথ হওয়ায় প্রতিনিয়ত আমাদের দুর্ভোগ পোহাতে হতো। রাস্তা সংস্কার করে দিচ্ছেন, এ জন্য সুজন মোল্লাকে ধন্যবাদ জানাই।‎এ বিষয়ে যুবদল নেতা মোঃ সুজন মোল্লা বলেন, সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করছি। রাস্তাটি নতুন নির্মিত হওয়ার আগ পর্যন্ত যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেন, তাই সংস্কারের উদ্যোগ নিয়েছি।

বাগেরহাট পৌর শহরের বিভিন্ন স্থানে এমন আরও বেশ কিছু রাস্তা রয়েছে, যা সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খুব শিগগিরই ওইসব রাস্তাও সংস্কারের উদ্যোগ নেবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।