Nabadhara
ঢাকারবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

 ভাঙ্গায় অবরোধের ডাকের পর ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি 
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ১১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় টানা তিন দিনের অবরোধ কর্মসূচির ডাক দেওয়ার পর আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিঞাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতেই নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

 

পুলিশ জানায়, ভাঙ্গা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের নগরকান্দায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েক দিন ধরে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে আসছিলেন। এর অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় চেয়ারম্যান সিদ্দিক মিঞা আবারো সকাল-সন্ধ্যা তিন দিনের অবরোধের ঘোষণা দেন।

 

গ্রেফতারের পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মহাসড়কে ব্যাপক নিরাপত্তা জোরদার করে। ভোর থেকেই টহল বাড়ানোর পাশাপাশি তিনটি এবিসি কামান ও একটি জল কামান মোতায়েন করা হয়েছে।

 

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “চেয়ারম্যানকে ডিবি পুলিশ আটক করেছে। বিস্তারিত পরে জানানো হবে।”

 

অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল জানান, জনগণের ভোগান্তি কমাতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। মহাসড়কে শৃঙ্খলা ভঙ্গ বা প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।