মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলা বিএনপি নেতৃত্বের বিভাজন ভুলে ঐক্যবদ্ধভাবে পথসভা আয়োজন করেছে। শনিবার বিকালে শ্যামকুড় ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে চিনাটোলা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা আলোচনা উপলক্ষে এই পথসভা অনুষ্ঠিত হয়।
দুই পক্ষের নেতারা একই মঞ্চে উঠে বক্তব্য দেওয়ায় তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়। পথসভাটি শেষ পর্যন্ত বিপুল নেতাকর্মীর উপস্থিতিতে জনসভায় রূপ নেয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মুছা এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু।
শ্যামকুড় ইউনিয়ন বিএনপি সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল হাই, সহসভাপতি সন্তোষ স্বর, উপজেলা সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, পৌর সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, ইউনিয়ন সাধারণ সম্পাদক মাহাবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মফিজুর রহমান, অ্যাডভোকেট মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক সামছুজ্জামান শা, নাজমুল হক লিটন, রবিউল ইসলাম, গাজী আলতাফ হোসেন, হারুন অর রশিদ, আসাদুজ্জামান আসাদ, জুলফিক্কার আলী ভুট্টো প্রমুখ।
সভা শেষে নেতৃবৃন্দ তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেন।

