Nabadhara
ঢাকারবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহানবীকে কটুক্তি, আদালতে তওবা পড়ে জামিনে

সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা জেলা প্রতিনিধি

মহানবী (সা:) কে কটুক্তি করে তার মাংস ধরে সাতক্ষীরা কারাগারে আটক ছিলেন সত্তর বছরের বৃদ্ধ মোঃ শহীদ মোড়ল। এরপর আজ প্রকাশ্য আদালতে তওবা পড়ে মুচলিকা দিয়ে জামিনে মুক্তি পেলেন তিনি।

মোঃ শহিদুল ইসলাম ওরফে শহীদ মোড়ল সাতক্ষীরার দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের বাসিন্দা ।
রোববার (১৪ সেপ্টেম্বর) প্রকাশ্য আদালতে একজন হাফেজ আইনজীবীকে দিয়ে শহীদ মোড়লকে তওবা পড়ানো হয়। “ভবিষ্যতে কখনো কারোর ধর্মীয় অনুভূতিতে আঘাত দেব না” মর্মে লিখিত মুচলিকা দেওয়ায় সাতক্ষীরার সিনিয়র দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম তাঁকে এক মাসের জন্য অন্তবর্তীকালীন জামিনে মুক্তির আদেশ দেন।

সাতক্ষীরার দায়রা জজ আদালতে ক্রিমিনাল মিস ১২০৬/২০২৫ নম্বর মামলায় আজ জামিন শুনানি হয়।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৫ মে বেলা সাড়ে ১২টার সময় আসামি শহিদুল ইসলাম ওরফে শহীদ মোড়ল পারুলিয়া বাজারস্থ একটি মৎস্য সেটে বসে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে বিভিন্ন রকম কটুক্তি করেন।

এঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে পারুলিয়া গ্রামের ইলিয়াস গাজীর ছেলে মুজাহিদুল ইসলাম বাদী হয়ে পরদিন দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ শহীদ মোড়লকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন।

জামিন শুনানীকালে বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এজলাসে উপস্থিত আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, কোন ধর্মকেই অবমাননা করা উচিত নয়। উনি (আসামি) তওবা পড়ে নিজেকে সংশোধন করে নিয়েছেন। সেজন্য উনাকে মুক্তি দেওয়া হলো। বিষয়টি আদালত পাড়ায় বেশ সাড়া ফেলেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।