Nabadhara
ঢাকারবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় গলায় ফাঁস দিয়ে রকি (১৯) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার জয়নগর ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত রকি ওই গ্রামের মৃত টিটোর ছেলে। স্থানীয়রা জানান, রকি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ভবঘুরে জীবনযাপন করছিলেন। শনিবার গভীর রাতে স্থানীয় মারুফের আমবাগানে একটি আমগাছের ডালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান গ্রামবাসী। পরে তারা পুলিশকে খবর দেন।

 

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীনতার কারণে রকি আত্মহত্যা করেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।