Nabadhara
ঢাকাসোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক ও রেল অবরোধে মামলা, চেয়ারম্যানসহ গ্রেফতার ১

ফরিদপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৬:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক ও রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১৫০–২০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে পুলিশ। মামলার প্রধান আসামি ভাঙ্গার আলগী ইউনিয়নের চেয়ারম্যান ও সর্বদলীয় সংগ্রাম পরিষদের প্রধান ম. ম. সিদ্দিক মিয়াকে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে।

 

ভাঙ্গা থানার এসআই হাবিবুর রহমান রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্গঠনের প্রতিবাদে সিদ্দিক মিয়ার নেতৃত্বে একদল লোক ঢাকা-খুলনা মহাসড়কে সমবেত হয়ে গাছ ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।

 

এ সময় পুলিশ বাধা দিলে আন্দোলনকারীরা আরও উত্তেজিত হয়ে ওঠে। পরে পুলিশ ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, “সড়ক ও রেলপথ অবরোধের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে।”

 

উল্লেখ্য, সম্প্রতি জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এর প্রতিবাদে স্থানীয়রা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করে, যা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যান চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।