Nabadhara
ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে সামাজিক উদ্যোগে মানব কল্যাণ সংঘের ছাগল বিতারন

মফিজুল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধি
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

মফিজুল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে অসহায় নারীকে গাভী-ছাগল প্রদান
“আমরা মানবতার কল্যাণে অঙ্গীকারবদ্ধ”—এই প্রতিশ্রুতি বাস্তবায়নে সামাজিক উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছে মানব কল্যাণ সংঘ, ঝিনাইদহ। শনিবার দুপুরে সংগঠনটির পক্ষ থেকে সদর উপজেলার ভেন্নাতলা গ্রামের দিনমজুর পরিবারের সদস্য ও তিন সন্তানের জননী রত্না খাতুনকে স্বাবলম্বী করার লক্ষ্যে একটি গাভী ও একটি ছাগল প্রদান করা হয়।

এ সময় মানব কল্যাণ সংঘের আহ্বায়ক মো. সজীব আহাম্মদ, সদস্য সচিব আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ রুবাইয়েদ হোসেন, দপ্তর সম্পাদক মো. আকাশসহ সংগঠনের সকলে উপস্থিত ছিলেন।

সংগঠনের আহ্বায়ক সজীব আহাম্মদ বলেন, “মানবতার কল্যাণে অঙ্গীকারবদ্ধ” স্লোগানকে সামনে রেখে আমরা পঞ্চম সাবলম্বী প্রকল্প বাস্তবায়ন করেছি। একটি অসহায় পরিবারকে গৃহপালিত পশু প্রদান করে তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করাই আমাদের উদ্দেশ্য। তিনি আরও জানান, সংগঠনটি ইতিপূর্বে অসহায় চায়ের দোকানদারকে ব্যবসার মালামাল কিনে দেওয়া, দরিদ্র অসুস্থ মানুষকে চিকিৎসা সহায়তা, ভাঙা রাস্তা সংস্কার, মেধাবী শিক্ষার্থীদের ভর্তি করিয়ে দেওয়াসহ নানামুখী সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে।

মানব কল্যাণ সংঘ বিশ্বাস করে, এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অসংখ্য পরিবারকে স্বাবলম্বী হতে অনুপ্রাণিত করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।