Nabadhara
ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বিএফএফ-সমকাল জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক, চ্যাম্পিয়ন পার্ব্বতী বিদ্যাপীঠ

স্টাফ রিপোর্টার নড়াইল
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার নড়াইল

নড়াইলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো দৈনিক সমকাল-বিএফএফ জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২৫। বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে পার্ব্বতী বিদ্যাপীঠ, গোবরা। রানার্সআপ হয়েছে লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় এবং তৃতীয় হয়েছে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। সেরা বিতার্কিক হন চ্যাম্পিয়ন দলের দলনেতা উৎসব বিশ্বাস। অংশগ্রহণকারী অন্যান্য স্কুলগুলো হলো গতবারের চ্যাম্পিয়ন দল নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রানার্সআপ দল নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়, তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়, মুলিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট উচ্চ বিদ্যালয়।

দৈনিক সমকালের পাঠক ফোরাম সুহৃদ সমাবেশের আয়োজনে শনিবার (২০ সেপ্টেম্বর) নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাল্টিপারপাস হলে সকাল ১০ টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। জেলার সেরা ৮টি স্কুলের বিতার্কিকদের অংশগ্রহণে প্রাণবন্ত যুক্তি উপস্থাপন ও তা খন্ডনের মধ্য দিয়ে দিনব্যাপি এ উৎসব চলে।

উৎসব শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ রবিউল ইসলাম এবং বিচারকগণ বিজয়ীদের মধ্যে ক্রেষ্ট, সার্টিফিকেট ও টিশার্ট তুলে দেন। বিতর্কের মডারেটর ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষক প্রফেসর ড. কালিদাস বিশ্বাস। বিচারক হিসেবে ছিলেন সহযোগি অধ্যাপক কেয়া রেণু রায়, সহকারি অধ্যাপক গোলক চন্দ্র বিশ্বাস ও তরফদার সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুহৃদ সমাবেশ নড়াইল জেলা শাখার সভাপতি প্রশান্ত বিশ্বাস। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সুহৃদ সমাবেশ জেলা শাখার সাধারণ সম্পাদক চয়ন কুন্ডু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।