Nabadhara
ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোর শিক্ষা বোর্ডে এসএসসি’র সকল ভেন্যু কেন্দ্র বাতিল

যশোর প্রতিনিধি
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সকল ভেন্যু কেন্দ্র বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফলে এবার থেকে শিক্ষার্থীরা আর নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে পরীক্ষা দিতে পারবে না।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। তিনি জানান, এসএসসি পরীক্ষা নকলমুক্ত, শান্তিপূর্ণ ও প্রভাবমুক্ত পরিবেশে গ্রহণের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ড. মতিন আরও জানান, যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এতদিন নিজস্ব ভেন্যু হিসেবে পরীক্ষার আয়োজন করে আসছিল, তারা চাইলে নিকটস্থ কোনো পরীক্ষাকেন্দ্রের সাথে যুক্ত হওয়ার জন্য ২০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবে। তবে এ জন্য বোর্ড থেকে নির্ধারিত ছয়টি শর্ত মানতে হবে।

শর্তগুলো হলো:
১. আবেদন না করলে ভেন্যু স্বয়ংক্রিয়ভাবে বাতিল করে অন্য কেন্দ্রের সাথে যুক্ত করা হবে।
২. ৩০০ জনের কম পরীক্ষার্থী থাকলে, বিশেষ কারণ ছাড়া সে কেন্দ্র স্থগিত করা হবে।
৩. কেন্দ্রের অবকাঠামো ভালো এবং নিরাপত্তা প্রাচীর থাকতে হবে।
৪. বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব থাকা বাধ্যতামূলক।
৫. যাতায়াত ব্যবস্থা ভালো হতে হবে।
৬. বোর্ডের অর্পিত সব দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, শিক্ষার্থীরা নিজ প্রতিষ্ঠানে পরীক্ষা দিলে নকল ও অনিয়মের অভিযোগ বেড়ে যায়। শিক্ষক ও কর্তৃপক্ষ বিভিন্নভাবে পরীক্ষার পরিবেশকে প্রভাবিত করেন। এসব রোধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।