Nabadhara
ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে শহীদ জিয়া স্মৃতি ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 


চিতলমারীতে দিনব্যাপী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়।

বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাফফর শিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সেলিম শেখের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করে।

বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় খুলনা ফুটবল একাদশ বনাম বড়বাড়িয়া ফুটবল একাদশের মধ্যে খেলা ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে বড়বাড়িয়া ফুটবল একাদশ ৬-৫ গোলে খুলনা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খুলনা ফুটবল একাদশ রানারআপ হয়।

সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব ঠান্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাবেক যুগ্ম আহ্বায়ক শিপন মুন্সি, যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদুজ্জামান এবং সেচ্ছাসেবক দলের সভাপতি নিয়ামত আলী খান।

টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি দবির খান, সাধারণ সম্পাদক কেরামত মোল্লা, বড়বাড়িয়া স্পোর্টিং একাডেমির সভাপতি প্লাবন উকিল, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান শেখ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক নাসির শেখ ও সাদিক শেখ।

খেলার রেফারিং পরিচালনা করেন খুলনা থেকে আগত জাতীয় রেফারি কামাল আহম্মদ, পারভেজ আলম এবং জাহিদুজ্জামান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।