মনিরামপুর (যশোর) প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
২০ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে ৯ নম্বর ঝাঁপা ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ঝাঁপা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ আলা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যশোর-৫ (মনিরামপুর) সংসদীয় আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সদস্য মোহাম্মদ মুছা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান মফিজ, মনিরামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, যশোর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট গফুর, সহ-সভাপতি অধ্যাপক গাজী আব্দুস সাত্তার, মোতালেব গাজী, এডভোকেট মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, মশ্বিমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেক মোড়ল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভা সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ এবং সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রিপন।
বক্তারা বলেন, “রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন আজ সময়ের দাবি। এ লক্ষ্য অর্জনে বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।”

