Nabadhara
ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চাঁদাবাজির অ’ভিযোগে খুলনায় গ/ণপিটুনিতে একজন নি/হত

খুলনা প্রতিনিধি
সেপ্টেম্বর ২০, ২০২৫ ১১:৩০ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

খুলনার ফুলতলা উপজেলার জামিরা বাজারে চাঁদাবাজির অভিযোগে আলম মোল্যা (৪০) নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।

নিহত আলম মোল্যা ডুমুরিয়া উপজেলার টোলনা গ্রামের হায়দার আলী মোল্যার ছেলে। স্থানীয়দের অভিযোগ, আলম ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে ফুলতলা ও ডুমুরিয়া এলাকায় ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদাবাজি করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে জামিরা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মোল্যার গ্রামের বাড়িতে অস্ত্রসজ্জিত চার-পাঁচজন মুখোশধারী সন্ত্রাসী গিয়ে তাকে জীবননাশের হুমকি দেয়। এর আগে, জামিরা বাজারের একটি দোকানে চাঁদা দাবি করে আতঙ্ক সৃষ্টি করা হয়।

ঘটনার পর বাজারের ব্যবসায়ীরা একত্র হয়ে আলম মোল্যাকে তাঁর বাড়ি থেকে ধরে এনে বাজারে নিয়ে যান। সেখানে গণপিটুনির শিকার হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বণিক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মোল্যা বলেন, ‘সন্ত্রাসী গ্রুপটি ফুলতলা বাজারে গিয়ে কয়েকটি দোকানে চাঁদা চেয়েছিল। পরে আমার বাড়িতে গিয়ে জীবননাশের হুমকি দেয়। এরপর ব্যবসায়ীরা আলম মোল্যাকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান।’

ঘটনার বিষয়ে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন বলেন, ‘খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

তিনি আরও জানান, নিহত আলমের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।