Nabadhara
ঢাকারবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে গানে-নাচে মহালয়া উদযাপন

স্টাফ রিপোর্টার নড়াইল
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার নড়াইল

নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহালয়া উদযাপন করা হয়েছে। রবিবার (২১সেপ্টেম্বর) সকালে নড়াইল সর্বজনীন কালী মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বালন করে কর্মসূচির উদ্বোধন করেন,অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস।

মহালয়া হলো পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ। এই পবিত্র দিনে সূচনা হয় দেবীপক্ষের। হিন্দু আচার অনুযায়ী মহালয়া,বোধন আর সন্ধিপূজা- এই তিন পর্ব মিলে দুর্গোৎসব।

সাধারণত আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ থেকে দশম দিন হয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। আশ্বিন মাসের এই শুক্লপক্ষকে বলা হয় দেবীপক্ষ। দেবীপক্ষের শুরু হয় যে অমাবস্যায়,সেদিন হয় মহালয়া। মহালয়ার প্রাক-সন্ধ্যায় কাত্যায়নী মুনির কন্যারূপে মহিষাসুর বধের জন্য দেবীদুর্গার আবির্ভাব ঘটে।

এ সময় বক্তব্য রাখেন, পূজা ফ্রন্টের কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক সুকেশ সাহা আনন্দ, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট পঙ্কজ বিহারী ঘোষ অন্ন, জেলা পূজা ফ্রন্টের আহ্বায়ক মিলন কুমার ঘোষ, সদস্য-সচিব স্বপন কুমার ঘোষ,অনিল কুমার বিশ্বাস,কৃষ্ণপদ ঘোষ প্রমুখ। পরে চন্ডিপাঠ,ধর্মীয় সংঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন সাংস্কৃতিক সংগঠন গ্রেভ শিল্পী গোষ্ঠী ও সুর দরিয়া।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।