Nabadhara
ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৫ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বাগেরহাটের মোল্লাহাটে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মোল্লাহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সকল পূজা মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু।

উপস্থিত ছিলেন—মোল্লাহাট সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আর. রাফি, সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফজলুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ হাসান আলী, কৃষি কর্মকর্তা মোঃ মতিয়র রহমান, পল্লী বিদ্যুৎ ডিজিএম বিশুদ্ধানন্দ পুরাব্রাম্মণ, ফায়ার সার্ভিস কর্মকর্তা হাসানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিয়া পারভেজ আলম, জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল হাসান, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আবুল বাশার।

এছাড়াও সভায় অংশ নেন রাজনৈতিক ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ—উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ, সাবেক আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, পূজা পরিষদের নেতা অ্যাডভোকেট সমর পান্ডে, বরেন্দ্র নাথ দে, অসীম মণ্ডল, কল্লোল বিশ্বাস পলু, পিযুষ সরকার, তুষার কান্তি রায় প্রমুখ।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, “সুশৃঙ্খলভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন কমিটি ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।”

সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আর. রাফি বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন কোনো ধরনের গুজব না ছড়ানো হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সাংবাদিকদের উচিত সঠিক তথ্য পরিবেশন করে সমাজকে বিভ্রান্তি থেকে রক্ষা করা।”

সভায় বক্তারা আসন্ন দুর্গোৎসবকে নির্বিঘ্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।