Nabadhara
ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের ঝাড়ু মিছিল

 ফেনী প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

 ফেনী প্রতিনিধি


ফেনীর সোনাগাজীতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল ও যুবদলের একাংশের নেতাকর্মীরা। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সোনাগাজী পৌর শহরের পশ্চিম বাজার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের জিরোপয়েন্টের শহীদ চত্বরে গিয়ে এ কর্মসূচি শেষ হয়।

মিছিলের নেতৃত্ব দেন চরদরবেশ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর আলম রিয়াদ ও পৌর ছাত্রদলের সদস্য সচিব রহমত উল্লাহ শাহীন।

সমাবেশে বক্তব্য রাখেন—জুলাই যোদ্ধা পরিচয়ে পরিচিত যুবদল কর্মী এনায়েত উল্যাহ বাপ্পী, ছাত্রদল কর্মী আরিফুল ইসলাম এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাৎ হোসেন সজিব।

বক্তারা অভিযোগ করেন, গত ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপালে ‘বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে’ গুলিবিদ্ধ হন এনায়েত উল্যাহ বাপ্পী। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পরও তিনি মামলা করতে পারেননি। পরে ১৭ সেপ্টেম্বর ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন তিনি, যেখানে ১০৬ জনের নাম উল্লেখসহ ৫০-১০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলায় তিনজন সাংবাদিকের নামও যুক্ত থাকায় পরদিনই তিনি মামলা প্রত্যাহার করে নেন।

এরপর এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী দাবি করেন, এনায়েত উল্যাহ বাপ্পী যুবদলের কেউ নন। এই মন্তব্যকে ‘জুলাই যোদ্ধাদের’ প্রতি অবমাননাকর উল্লেখ করে বাপ্পী ও তার অনুসারীরা প্রতিবাদ জানিয়ে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেন।

বক্তারা আরও বলেন, “জুলাই যোদ্ধাদের ত্যাগের কথা অস্বীকার করে আনোয়ার পাটোয়ারী দলীয় সংহতিকে ক্ষতিগ্রস্ত করেছেন। দলীয় পদে থেকেও তিনি আন্দোলনকারীদের সম্মান করেননি। আমরা তার বক্তব্য প্রত্যাহার ও দলীয় সিদ্ধান্তের দাবি জানাচ্ছি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।