Nabadhara
ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ার ইতনা স্কুল ও কলেজের শিক্ষার্থী বরণ ও বৃত্তি প্রদান

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের বরণ,ক্যাম্পাস ক্যান্টিনের ফলক উন্মোচন এবং বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নতুন ক্যাম্পাস ক্যান্টিনের উদ্বোধন করেন, নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় প্রতিষ্ঠানের সভাপতিসহ জিবি সদস্য, শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী,অবিভাবক,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে কলেজের হল রুমে একাদশ দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন এবং ২০ জন গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার টাকা করে বৃত্তির চেক প্রদান করেন। এ সময় ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের গর্ভনিং বডির সভাপতি সরদার তানজির হোসেন তনুর সভাপতিত্বে এবং ক্রিড়া শিক্ষক মনিরুজ্জামানের সঞ্চালনায় এক আলোচনা সভায়, প্রধান অতিথি শারমিন আক্তার জাহান প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নের কথা তুলে ধরে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। সভায় বিশেষ অতিথি হিসেবে ব্ক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আটিসি)আহসান মাহমুদ রাসেল।

এসময় উপস্থিত ছিলেন,লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ,সহকারী কমিশনার (ভূমি)মিঠুন মৈত্র, ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিত কুমার সাহা, প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান,জিবি সদস্য শ,ম কামাল হোসেন রিন্টু,উপজেলাবিএনপির সহ সভাপতি রইচ উদ্দিন পলু প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।