Nabadhara
ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালায় টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণ প্রদানের দাবিতে স্মারকলিপি প্রদান

এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা)
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা)

সাতক্ষীরার তালা উপজেলার পাখিমারা বিলে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) কার্যক্রমের আওতায় অধিগ্রহণকৃত জমির বকেয়া ক্ষতিপূরণ প্রদানের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগী জমির মালিকরা। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে এ স্মারকলিপি প্রদান করা হয়।

একই দিনে তারা জেলা প্রশাসকের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার নিকটও অনুরূপ স্মারকলিপি পাঠান।

স্মারকলিপিতে জানানো হয়, ২০১১-১২ অর্থবছরে কপোতাক্ষ অববাহিকার জলাবদ্ধতা নিরসনে পাখিমারা বিলে টিআরএম বাস্তবায়িত হয়। এতে ১৫৬২ একর জমিতে ছয় বছর ধরে জোয়ার-ভাটা কার্যক্রম পরিচালিত হলেও ক্ষতিগ্রস্ত কৃষকদের মাত্র দুই বছরের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। বাকি চার বছরের ক্ষতিপূরণ বাবদ প্রাপ্তির অপেক্ষায় রয়েছে প্রায় ৪৮ কোটি টাকা

ভুক্তভোগীদের অভিযোগ, ছয় বছর ধরে ফসল উৎপাদন করতে না পারায় তারা ব্যাপক আর্থিক সংকটে পড়েছেন। দেখা দিয়েছে কর্মসংস্থানের অভাব, শিক্ষার ব্যাঘাত ও চরম ঋণগ্রস্ততা। অনেকে মানবেতর জীবন যাপন করছেন।

স্মারকলিপিতে আরও বলা হয়, ক্ষতিপূরণ না পাওয়ায় পাখিমারা বিলে টিআরএম কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এর ফলে কপোতাক্ষ নদে আবারও পলি জমে নদীর নাব্যতা হ্রাস পাচ্ছে এবং জলাবদ্ধতা বাড়ছে। একই সঙ্গে অন্যান্য এলাকাতেও টিআরএম বাস্তবায়নে অনীহা দেখা দিচ্ছে।

ভুক্তভোগীরা অবিলম্বে তাদের বকেয়া ক্ষতিপূরণ পরিশোধ এবং কপোতাক্ষসহ অন্যান্য নদীর নাব্যতা রক্ষায় টিআরএম কার্যক্রম পুনরায় চালুর জন্য সরকারের উচ্চপর্যায়ে হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।