Nabadhara
ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে আইডিয়ালের ভেলিডেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় শিশু ও যুবপ্রতিবন্ধীদের ওপর জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের প্রভাব নিয়ে একটি ভেলিডেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুমে ‘Impact on Climate Change and Disaster of Children and Youths with Disabilities at Coastal Area of Bangladesh’ শীর্ষক প্রকল্পের আওতায় এই ওয়ার্কশপের আয়োজন করে বেসরকারি সংস্থা আইডিয়াল

ওয়ার্কশপে সভাপতিত্ব করেন আইডিয়ালের পরিচালক মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিতীশ কুমার গোলদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডা. মোঃ আব্দুস সালাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা।

এছাড়াও ওয়ার্কশপে অংশ নেন উপজেলার আনুলিয়া, প্রতাপনগর ও আশাশুনি ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, কেয়ার গিভার, আশাশুনি প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি এবং প্রতিবন্ধী যুব সদস্যরা।

প্রকল্পটির সহযোগী সংস্থা সিডিডি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন MAPInCBR প্রকল্পের পরিচালক ব্রজগোপাল সাহা, সহকারী ম্যানেজার এস এম আলী হাসনাইন ফাতমি, রিসার্চ অফিসার তৌফিক আহমেদ এবং প্রকল্প ফোকাল এস এম মিজানুর রহমান।

অনুষ্ঠানে প্রকল্পের উদ্দেশ্য ও প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন আইডিয়ালের পরিচালক মোঃ নজরুল ইসলাম। রিসার্চ অফিসার তৌফিক আহমেদ চলমান গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন MAPInCBR প্রকল্পের সিবিআর অফিসার সুব্রত বাছাড়।

ওয়ার্কশপে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়ে প্রতিবন্ধী শিশু ও যুবকদের ওপর। তাদের সুরক্ষা ও অন্তর্ভুক্তির জন্য এমন গবেষণা ও কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।