Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে আশাশুনিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে উপজেলার এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিরলায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়। সভায় আইন-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা, এবং পূজামণ্ডপ পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর আশাশুনি ক্যাম্প কমান্ডার লে. নাহিদুল হক খান, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সোহাগ খান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হেদায়েতুল ইসলাম, জামায়াতের নায়েবে আমীর নূরুল আবছার মোরতাজা, বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, জাকির হোসেন বাবু, বিভিন্ন রাজনৈতিক ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন আশাশুনি সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, উপজেলা পূজা উদযাপন পরিষদ এবং পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ও সম্পাদকবৃন্দ, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন পূজামণ্ডপ ও ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

সভায় ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, মাওঃ আবু বক্কর ছিদ্দিক, হাজী আবু দাউদ ঢালী, দীপঙ্কর সরকার, ওমর ছাকী, ফেরদৌস পলাশ, প্যানেল চেয়ারম্যান শেখ আছাদুজ্জামান মুকুল, নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু প্রমুখও উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, উপজেলার ১০৪টি পূজামণ্ডপের জন্য মোট ৫২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, নিরাপদ যানবাহন চলাচলের ব্যবস্থা, এবং দর্শনীয় স্থানে জরুরি সরকারি নম্বর সংবলিত বোর্ড স্থাপনসহ নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।