দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ঢাকা উত্তর মহানগর যুবদলের আহবায়ক ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, আপনরাদের সবার সহযোগিতা নিয়ে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নিরাপদ দৌলতপুর গড়তে চাই।
দৌলতপুরের মানুষকে কোথাও যেন ধাপে ধাপে টাকা দিতে না হয়, দৌলতপুরের মানুষ যেন বেকার না থাকে আমারা সেই দৌলতপুর গড়তে চাই। তিনি বলেন, দৌলতপুরের মা বোনোর স্বাচ্ছন্দে ঘর থেকে বের হয়ে কাজ শেষে আবার নিরাপদে ঘরে ফিরতে পারে আমরা সেই দৌলতপুর গড়তে চাই। দৌলতপুরের কৃষকরা যেন তাদের উৎপাদিত কৃষিপণ্যসহ সার ও বীজের ন্যায্য মূল্য পাই আমরা সেই দৌলতপুর গড়তে চাই।
আপনাদের সহযোগিতা ও সৎ সাহস আমাদের যে অনুপ্রেরণা দিচ্ছে ইনশাল্লাহ আগামী দিনে আমরা দৌলতপুরের পরিবর্তন আনতে পারবো। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের কৃষকদল নেতা অযেত আলীর ছেলে রাজিব এর কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও দোয়া শেষে উপস্থিত কৃষক দলের নেতৃবৃন্দের সাথে উঠোন বৈঠকে এসব কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ¦ আলতাফ হোসেন, দৌলতপুর কৃষকদলের আহবায়ক আরিফুল ইসলাম নান্নু মাষ্টার, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আবিদ হাসান মন্টি সরকার, সাবেক সদস্য আলাউদ্দিন বাদল ও যুবদল নেতা জাফর ইকবাল কর্ণেলসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

